ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁর ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি বরগুনার চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার আমতলীতে ১২ কোটি টাকার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেলেন বিভাগীয় কমিশনার ভাঙ্গায় ৪৩ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন, প্রত্যন্ত জনপদে যোগাযোগে আসছে বড় পরিবর্তন রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট বিএনপি’র জন্ম না হলে, গণতন্ত্রের জন্ম হতো না -আলতাফ হোসেন চৌধুরী গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে বরগুনায় পুলিশ সদস্যের মৃত্যু আমতলীতে আদালত অবমাননার দায়ে এক আসামির ২ মাসের সশ্রম কারাদণ্ড

নওগাঁর ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক |
নওগাঁয় ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় ৩টি বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের হাঁসাইগাড়ি বিল, গুটার বিলসহ আরেকটি মুক্ত জলাশয়ে এই পোনামাছ অবমুক্ত করা হয়।পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। বর্তমান সরকারের লক্ষ্য প্রাকৃতিক জলাশয় রক্ষা করে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো। এই পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে আমাদের মুক্ত জলাশয়গুলো আবার মাছে ভরে উঠবে। এতে স্থানীয় মৎস্যজীবীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জনগণের আমিষের চাহিদাও পূরণ হবে।” তিনি স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীকে অবমুক্তকৃত পোনামাছগুলো বড় হওয়ার সুযোগ দিতে এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নূরুল আমিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল (অ.দা), নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ আল কাফি তুহিন, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল প্রমুখ।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, সরকারি এই নিয়মিত উদ্যোগের ফলে বিলগুলোতে মাছের বংশবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ০৯:৫১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬