ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে সিরাজদীখানে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ গাজীপুর সিটির ১৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে  বর্ণাঢ্য  পদযাত্রা ও আলোচনা সভা আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন বান্দরবানের এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার, স্ত্রী’র মামলায় আদালতের পরোয়ানা কার্যকর ক্ষেতলালে ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্ষেতলালে ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী

হানিফ সরদার, জয়পুরহাট |
জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও সিভিল সার্জন আল মামুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ

ক্ষেতলালে ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী

আপডেট টাইম : ১২:১১:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬