ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে সিরাজদীখানে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ গাজীপুর সিটির ১৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে  বর্ণাঢ্য  পদযাত্রা ও আলোচনা সভা আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন বান্দরবানের এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার, স্ত্রী’র মামলায় আদালতের পরোয়ানা কার্যকর ক্ষেতলালে ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
পঞ্চগড়ের কৃষকদের সেচ সুবিধা বাড়াতে জেলার শেষ প্রান্তে ড্যাম বা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এর মাধ্যমে দেবীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকার কৃষিজমিতে সেচের পানির সংকট দূর হবে। বাড়বে ফসলের উৎপাদন ও কৃষকদের আয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তেলীপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় হালকা সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় সাত হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। এর মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, আগে এক বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হতো। নতুন প্রকল্পের মাধ্যমে এ খরচ প্রায় অর্ধেকে, অর্থাৎ দেড় হাজার টাকায় নেমে আসবে। ভবিষ্যতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা গেলে সেচ খরচ এক হাজার টাকারও নিচে নামিয়ে আনা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা হয়নি, সংস্কারও হয়নি। বর্তমান সরকার ইতিমধ্যে সড়কটির পাকাকরণের কাজ শুরু করেছে। পাশাপাশি সড়কটি সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সম্প্রসারণ ও বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।

ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পঞ্চগড় জেলার শেষ প্রান্তে একটি ড্যাম, ব্যারেজ বা সুইচগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে সুন্দরদীঘি, দণ্ডপাল, চেংঠী, পামুলী, দেবীডুবা, দেবনগর ও সোনাহার এলাকার কৃষকেরা উপকৃত হবেন। বিশেষ করে সেচের পানির সংকট অনেকটাই দূর হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, পানির অভাবে যেসব জমিতে বর্তমানে ১০ থেকে ১২ মণ ধান উৎপাদিত হয়, সেখানে নিয়মিত সেচ সুবিধা নিশ্চিত করা গেলে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ধান উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি রবি শস্যের আবাদও বাড়বে।

তিনি বলেন, বিএনপি সরকার ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনবান্ধব সরকার। জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট বিবেচনায় নিয়েই ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬