ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে সিরাজদীখানে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ গাজীপুর সিটির ১৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে  বর্ণাঢ্য  পদযাত্রা ও আলোচনা সভা আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন বান্দরবানের এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার, স্ত্রী’র মামলায় আদালতের পরোয়ানা কার্যকর ক্ষেতলালে ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে  বর্ণাঢ্য  পদযাত্রা ও আলোচনা সভা

রেজাউল মোল্লা |
অনিয়ন্ত্রিত জীবনযাপন আর অসচেতনতার কারণে ডায়াবেটিস আজ এক ভয়াবহ নীরব ঘাতক এবং বড় জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। এই রোগের ঝুঁকি মোকাবিলায় কেবল ওষুধের ওপর নির্ভরশীল না থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি একটি শক্তিশালী ‘সামাজিক আন্দোলন’ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন ডায়াবেটিস সমিতি গাজীপুরের সভাপতি হাসান আজমল ভূঁইয়া। তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমিতি দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছে। জনকল্যাণমূলক এই কার্যক্রম আরও বিস্তৃত করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরে আয়োজিত বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ডায়াবেটিসে আগাম পদক্ষেপ, সুস্থ জীবনের জন্য’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে ডায়াবেটিস সমিতি গাজীপুরের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা, দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এর আগে শুক্রবার দিবসটি সামনে রেখে গাজীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিই ছিল এসব আয়োজনের মূল লক্ষ্য।

সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহাপাড়া-ভুরুলিয়া সড়কের পাশে অবস্থিত গাজীপুর ডায়াবেটিস সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সমিতির কর্মকর্তা, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পদযাত্রায় নেতৃত্ব দেন সমিতির সভাপতি হাসান আজমল ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস এবং সাধারণ সম্পাদক মো. ফাকরুল ইসলাম। এ সময় সমিতির অপর ভাইস প্রেসিডেন্ট আ ক ম মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, কার্যনির্বাহী কমিটির সদস্য আক্তার হোসেন ও ফারহাজ বিন ফয়েজ প্রবালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পদযাত্রা শেষে সমিতির কার্যালয়ে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের রক্তের শর্করা পরীক্ষা ও সুস্থ জীবনযাপনের দিকনির্দেশনা দেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হাসান আজমল ভূঁইয়া আরও বলেন, সচেতনতার অভাব এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে আজ ঘরে ঘরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। এ রোগ নিয়ন্ত্রণে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ অত্যন্ত জরুরি। গাজীপুরবাসীর কল্যাণে সমিতির চিকিৎসাসেবা ও পরামর্শ কার্যক্রম আরও বেগবান করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য সমাজের সচেতন মহলকে সমিতির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে, সবার সহযোগিতা কামনা করছি।

সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ, যা সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণে রাখা গেলে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। কিন্তু অসচেতনতা ও অবহেলার কারণে অনেক ক্ষেত্রে রোগটি কিডনি ও হৃদরোগসহ নানা জটিল আকার ধারণ করে। তাই জনসচেতনতা ছড়িয়ে দিতে সামাজিক সংগঠন, চিকিৎসক ও জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সাধারণ সম্পাদক মো. ফাকরুল ইসলাম বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের মধ্যে রোগ প্রতিরোধের চেতনা ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক পরামর্শ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে  বর্ণাঢ্য  পদযাত্রা ও আলোচনা সভা

আপডেট টাইম : ১২:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬