ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপি-যুবদলের ৩ কর্মী গুলিবিদ্ধ হন।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- মহানগর যুবদলের ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তারা এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করলে তাদের জোর করে সরিয়ে দেয়া হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

আপডেট টাইম : ০৫:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩