ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব! মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরী এমপির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১৫’শ টি বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাংলাদেশি নাবিকদের ভিসা ও ট্রানজিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগে মিলবে টেকসই সমাধান-মির্জা ফখরুল ইসলাম বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ জয়পুরহাটে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

হাইকোর্টের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে হাইকোর্টের সামনের সড়কে একটি বাসে আগুন দিয়েছেন কয়েকজন যুবক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কদম ফোয়ারার সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী জানান, বাসটি গুলিস্তান-সাভার রুটে চলাচল করে। বিকেলে পল্টন থেকে পাঁচজন যাত্রী বাসে উঠে প্রেসক্লাবে নেমে যায়। এরপর কিছু সামনে এলে পেছনে ধোয়া দেখতে পায় বাসের সহযোগী। আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আগুন নেভানোর আগেই বাসের ওপর ও ভেতরের অংশ পুড়ে যায়।

বাসে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন পুলিশের সদস্যরা। তারা সড়ক থেকে বাসটি সড়ানোর কাজ করেন।

বাসটিতে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সঠিক তথ্য দিতে না পারায় বিকেল ৪টার দিকে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

হাইকোর্টের সামনে বাসে আগুন

আপডেট টাইম : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩