ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, ১৫ দিনেও দৃশ্যমান অগ্রগতি নেই এবার দারুস সালাম গাবতলি গরুর হাট সংলগ্ন বালুঘাটে অজ্ঞাতনামা মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ দারুস সালামে অজ্ঞাতনামা অর্ধগলিত মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ গাজীপুরে জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন সমতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন গাজীপুর সিটিতে ৫৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৮০ শতাংশ কাজ সম্পন্ন মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রেজাউল করিম, গাজীপুর- গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ জনগণের জন্য। জনগণের আস্থার জায়গা যদি না থাকে তাহলে পুলিশ, পুলিশিং করতে পারে না। এটা আবারো প্রমাণ হল। বৈষম্যবিরোধী আন্দোলনের পর এবার পুলিশ হারে হারে টের পেয়েছে, যে শুধু ডান্ডা দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে বা ক্ষমতা দিয়ে পুলিশিং হয় না। পুলিশিং করতে হবে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে। এই আস্থা অর্জনের লক্ষ্য দিয়ে আমি কাজ করতে চাই।

তিনি আরো বলেন, পুলিশের এই অবস্থা ভুল নেতৃত্বের কারণে। রাষ্ট্রের সঙ্গে যেমন একটি দল একাকার হয়ে গিয়েছিল তেমনি পুলিশ একটি দলের বাহিনীতে পরিণত হয়েছিল। যার কারণে স্বাভাবিকভাবে পুলিশ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশের পুলিশ এতটা অসহায় অবস্থায় কখনো পড়েনি। এটা আমাদের জন্য চরম শিক্ষা হয়েছে। এখন নতুন নেতৃত্বে পুলিশ আবার জনগণের আস্থা অর্জন করবে।

রোববার সকাল ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পুলিশ কমিশনার আরো জানান, জিএমপির সকল পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। কিছু সদস্য আহত হয়েছিলেন, তারাও কাজে যোগ দিয়েছেন। বলেন, আমি কাজ করব, কোন কারুকাজ করব না।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসন থানায় হামলার ঘটনা ঘটে। তখন আমাদের কিছু অস্ত্র খোয়া যায়। আমরা খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু মিসিং রয়েছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়েগেছে।

মতবিনিময় সভায় সাংবিাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেশ রুপান্তরের আমিনুল ইসলাম, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল, আজকের পত্রিকার মো: আসাদুজ্জামান, সমকালের ইজাজ আহমেদ মিলন, সময় টিভির রাজিবুল হাসান, যমুনা টেলিভিশনের পলাশ প্রধান, এশিয়ান টিভির আরিফ খান আবির প্রমুখ।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল ইসলাম ও আহমারউজ্জামান, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মণিরামপুরে কিশোরীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, ১৫ দিনেও দৃশ্যমান অগ্রগতি নেই

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট টাইম : ০১:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪