ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর আয়োজনে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে মসিন্দা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে ভ্যান চালক জিহাদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া, এলাকাবাসীর পক্ষে মোঃ সুজন মাহমুদ, নিহত ভ্যান চালক জিহাদের দাদা হাসর আলী, বাবা তুলা মিয়া ও মা জোসনা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভ্যান চালক জিহাদ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

এর আগে, নিখোঁজের তিন দিন পর গত রোববার উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পেছনের ডোবা থেকে ভ্যান চালক জিহাদের লাশ উদ্ধার করে পুলিশ। ভ্যান চালক জিহাদ উপজেলা চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া জানান, তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পারব।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ১২:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪