ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় অবস্থিত মাদ্রাসাতুল মদিনা লি’উলূমিল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের প্রতি তার ত্যাগের কথা স্মরণ করেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দোয়া মাহফিলে ডিক্রিচর ইউনিয়ন বিএনপি ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬