ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার

হানিফ সরদার, জয়পুরহাট প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোক্তাদুল হক আদনানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।একইসঙ্গে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন ২০২৬) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

এদিকে বহিষ্কারের পর শূন্য হওয়া সদস্য সচিব পদে জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছে, তিনি নতুন দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ডকে সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে জয়পুরহাট জেলা যুবদলে নতুন আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের এ পদক্ষেপ সংগঠনের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার

আপডেট টাইম : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬