ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ৪৭ কর্মদিবসে অনার্স চতুর্থ বর্ষের ফল, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নজির। জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বরগুনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফাঁ/সির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী ঝালকাঠির রাজাপুরে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত, থানায় জিডি

গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রেজাউল মোল্লা |
বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে অত্যন্ত বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।
অনির্বাচিত ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, নির্বাচিত সরকার হিসেবে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এটিই দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর মহানগরীর জয়দেবপুর শিববাড়ি সড়কের ওয়্যারলেস গেট এলাকায় নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই দলীয় নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। তবে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী ওয়্যারলেস গেট এলাকার সড়ক ও আশপাশের বিভিন্ন দোকানপাট এবং ভবনের সামনের আঙিনায় অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে অবস্থান নেন।

দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না কমায়, পরিশেষে বৃষ্টি উপেক্ষা করেই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শোভাযাত্রা শুরু হয়। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের যৌথ নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে শিববাড়ি মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড এলাকায় এসে পথসভায় মিলিত হন। সেখানে একটি খোলা পিকআপ ভ্যানে দাঁড়িয়ে নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পথসভায় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন]। তাঁর নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে।
পতিত ফ্যাসিস্ট সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার আস্ফালন করছেন, আর দেশের কিছু কুলাঙ্গার তা ফলাও করে প্রচার করছে। ইতিহাসে কোনো পতিত স্বৈরাচারের ফিরে আসার নজির নেই। সবার আগে দেশ গড়ার এই নতুন যাত্রায় কোনো ফ্যাসিস্টের স্থান হবে না।”
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার তাঁর বক্তব্যে বলেন, “আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সবার আগে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো প্রকার আপস করা হবে না।”
প্রতিকূল আবহাওয়া ও অবিরাম বৃষ্টি সত্ত্বেও গাজীপুর মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে এক সফল ও প্রাণবন্ত সমাবেশে পরিণত করে।
র‌্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মাজহারুল আলমসহ মহানগর ও থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সরকার জাবেদ আহমেদ সুমন, বশির আহমেদ বাচ্চু, জসিম উদ্দিন ভাট, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, ভিপি আসাদুজ্জামান নূর, কামাল উদ্দিন, গাজী সালাউদ্দিন, বাপ্পীদে, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ঘোড়ার গাড়িসহ নানা সাজসজ্জা র‌্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা আরও সুদৃঢ় করতেই এ বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

প্রিন্ট
ট্যাগস

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট টাইম : ০৩:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬