ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ গাজীপুর সিটি কর্পোরেশের প্রকৌশল বিভাগের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে ছেলেকে কারাদণ্ড বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত

শাহ আলম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ১২ দিনব্যাপী মিলাদ মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

এই মহিমান্বিত অনুষ্ঠানটি ১৬ সেপ্টেম্বর, সোমবার এশার নামাজের পর বাংড়া পূর্বপাড়ায় সৈয়দ সালাউদ্দিন (জিন্না মিয়া) এর বাসভবনে আয়োজন করা হয়।

মাহফিলের মূল উদ্দেশ্য ছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ, আখলাক এবং তার মহান শিক্ষা অনুসরণ করে সবার জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা। ১২ দিনব্যাপী এই মিলাদ মাহফিলের প্রতিটি পর্বে নবীপ্রেমিক মুসল্লীরা আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ করেন।

মাহফিলটি পরিচালনা করেন বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম এবং মোয়াজ্জিন সৈয়দ জামিল।

এছাড়াও মিলাদ মাহফিলে নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন বাংড়া বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আলী, আলহাজ্ব সৈয়দ আশরাফুল হক (বুলবুল), সৈয়দ জাকারিয়া হাবীব (জাকী মিয়া), সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আলহাজ্ব সৈয়দ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সৈয়দ মেহেদী হাসান, সৈয়দ নজরুল ইসলাম (শরীফ), মো. বেলায়েত, সৈয়দ আহাদুল্লাহ, সৈয়দ ঐশি, মো. কাশেমসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীগণ।

আখেরি মোনাজাতে মুসল্লীরা আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। মাহফিলের সমাপ্তিতে উপস্থিত সবাই নবীজির দেখানো পথে চলার অঙ্গীকার করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪