ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫ গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাগুরায় নাশকতা মামলায় কৃষক লীগ নেতা ইমরুল মেম্বার আটক পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য

মোঃ সুমন, বান্দরবান |
বান্দরবান জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের অধীনে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রগুলোর বরাদ্দ, স্থানান্তর, শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের বেতন উত্তোলনকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম ও অর্থ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের উপপরিচালক (ডিডি) মো. সেলিম উদ্দিন এবং ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক। অভিযোগের সমর্থনে একাধিক ফোনালাপের অডিও রেকর্ডও প্রতিবেদকের হাতে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, উপপরিচালক মো. সেলিম উদ্দিনের নির্দেশে সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের মাধ্যমে বিভিন্ন সময়ে শিক্ষকদের কাছে অর্থ দাবি করা হয়। টাকা না দিলে বেতন আটকে রাখা, বেতন থেকে টাকা কেটে নেওয়া কিংবা প্রশাসনিক স্বাক্ষর না দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁদের।

প্রতিবেদকের হাতে আসা একটি ফোনালাপের অডিওতে মেরি আক্তারকে একজন শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করার অভিযোগ তুলে ২ হাজার টাকা ‘চা খরচ’ দাবি করতে শোনা যায়। অন্যথায় তাঁর বেতন থেকে অর্ধেক টাকা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ওই সময় পাশে উপপরিচালক সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অন্য একটি কথোপকথনে শিক্ষা কেন্দ্র স্থানান্তরের জন্য ৬ হাজার টাকা এবং কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে ৮ হাজার টাকা পর্যন্ত দাবি করার কথা উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, এসব টাকা উপপরিচালক সেলিম উদ্দিনকে দিতে হবে বলেও কথোপকথনে উল্লেখ করা হয়।

কেন্দ্র বরাদ্দেও অর্থ লেনদেনের অভিযোগ

বান্দরবান সদর উপজেলার ৪ নম্বর সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কাইচতলী এলাকায় একটি শিশু শিক্ষা কেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে ২০ হাজার টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। তবে ডিডি সেলিম উদ্দিনের ভয়ে সংশ্লিষ্ট শিক্ষক এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি বলে জানা গেছে।

একই ইউনিয়নের পশ্চিম কাইচতলী এলাকায় শিক্ষক মো. শাহজাহানের দায়িত্বে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্র নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রটি বরাদ্দের জন্য ৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। তবে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটিতে নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি ও পাঠদান কার্যক্রম সচল রয়েছে।

এদিকে শিক্ষক মো. শাহজাহানের নিয়মিত বেতন উত্তোলন নিয়েও অর্থ দাবির অভিযোগ উঠেছে। শিক্ষক শাহজাহানের অভিযোগ, পশ্চিম কাইচতলী কেন্দ্রের বেতন উত্তোলন করতে হলে উপপরিচালকের জন্য কমিশন দিতে হয়। ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের মাধ্যমে উপপরিচালক মো. সেলিম উদ্দিনের পক্ষে ৬ হাজার টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁর বেতন আটকে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

গয়ালমারা এলাকায় দুটি কেন্দ্র নিয়েও প্রশ্ন

সুয়ালক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার একটি মসজিদে দুটি শিশু শিক্ষা কেন্দ্র পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে একটি কেন্দ্র বরাদ্দের জন্য ২০ হাজার টাকা এবং অন্যটির জন্য ৫ হাজার টাকা লেনদেন হয়েছে।

তবে সরেজমিন অনুসন্ধানে কেন্দ্র দুটিতে শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত নগণ্য দেখা গেছে। ফলে কেন্দ্রগুলোর প্রকৃত কার্যক্রম, শিক্ষার্থী সংখ্যা এবং সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

ফোনালাপে উঠে এসেছে অর্থ দাবির কথোপকথন

অভিযোগকারীদের সরবরাহ করা একটি ফোনালাপে উপপরিচালক মো. সেলিম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘মেরির সঙ্গে কথা বলে নাও, না হলে আমি স্বাক্ষর করব না।’

পরবর্তী সময়ে মেরি আক্তার সংশ্লিষ্ট এক শিক্ষককে ফোন করে বলেন, ‘স্যার (ডিডি সেলিম) ৬ হাজার টাকা চা খরচ দিতে বলেছেন, না হলে স্বাক্ষর করবেন না।’

অভিযোগকারীদের দাবি, প্রশাসনিক অনুমোদন ও স্বাক্ষরের সঙ্গে অর্থ দাবির বিষয়টি জড়িয়ে পড়েছে। তবে এসব ফোনালাপের সত্যতা ও প্রেক্ষাপট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

অর্থ লেনদেনের অভিযোগের পাশাপাশি ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করেন, মেরি আক্তার এক শিক্ষককে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমি সব হুজুরকে আমার পায়ে ধরাবো।’ এ ধরনের বক্তব্যে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার অভিযুক্তদের

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলাই প্রশিক্ষক মেরি আক্তার তা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, টাকা-পয়সার বিষয়ে তিনি কোনো কথা বলেননি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

অন্যদিকে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (ডিডি) মো. সেলিম উদ্দিনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনিও তা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আপনি তথ্য পেলে প্রকাশ করে দেন। আপনারা হুজুরদের থেকে টাকা খেয়ে আমার বিরুদ্ধে লেগেছেন। আপনার যা মন চায় করেন। আমি কারও কাছ থেকে টাকা নিইনি। তোমার কাছে তথ্য থাকলে প্রকাশ করে দাও, আমি এসব ভয় পাই না।’

নিরপেক্ষ তদন্তের দাবি সচেতন মহলের

ইসলামিক ফাউন্ডেশন ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

সচেতন মহলের দাবি, সুয়ালক ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কাইচতলী এবং গয়ালমারাসহ বান্দরবান জেলার সব শিশু শিক্ষা কেন্দ্রের বরাদ্দ, স্থানান্তর, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক উপস্থিতি ও বেতন উত্তোলনের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।

পাশাপাশি অভিযোগের পক্ষে আসা ফোনালাপগুলোর সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল পাওয়া যায়নি। তাই অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত জরুরি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য

আপডেট টাইম : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬