ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন মিরপুরে শিশুদের ব্যবহার করে মাদক বাণিজ্যের অভিযোগ আপন ভাই বোনের বিরুদ্ধে চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে সিরাজদীখানে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ গাজীপুর সিটির ১৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে  বর্ণাঢ্য  পদযাত্রা ও আলোচনা সভা আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন বান্দরবানের এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার, স্ত্রী’র মামলায় আদালতের পরোয়ানা কার্যকর ক্ষেতলালে ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী

মিরপুরে শিশুদের ব্যবহার করে মাদক বাণিজ্যের অভিযোগ আপন ভাই বোনের বিরুদ্ধে

মিরপুরের গুদারাঘাটে মাদক কারবারের বিস্তারের অভিযোগ, প্রশাসনের কঠোর অভিযান দাবি এলাকাবাসীর রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকার এইচ ব্লকে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়,রুনু ও রঞ্জুরা নিজেদের আড়ালে রাখতে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অর্থের প্রলোভন দেখিয়ে মাদক পরিবহন ও কেনাবেচার কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, এইচ ব্লকের ১৫, ১৭ ও ৮ নম্বর সড়কসহ আশপাশের কয়েকটি এলাকায় মাদক কারবারিদের তৎপরতা রয়েছে। বিশেষ করে ৮ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মাদক বাণিজ্যে জড়িয়ে ফেলার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। অল্প বয়সী এসব শিশু সামান্য অর্থের বিনিময়ে মাদক কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি আড়ালে থেকে শিশু-কিশোরদের ব্যবহার করছেন, যাতে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে না আসেন।
এতে একদিকে যেমন শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অন্যদিকে এলাকায় সামাজিক নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হচ্ছে। রুনু ও রঞ্জুর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ। স্থানীয় কয়েকজন বাসিন্দা রুনু আক্তার (৩৮) রঞ্জু নামে আপন দু’ভাই বোনের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এরা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত জরুরি বলে মনে করেন স্থানীয় জনগন। ১৫ নম্বর সড়কে চলাচল নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৫ নম্বর সড়কের প্রবেশমুখে অল্পবয়সী ২০ থেকে ৩০ জনের একটি দল অবস্থান করে। পথচারীদের উদ্দেশে তারা মাদক কেনার বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করেন যাকে দেখেন তাকেই বলে অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা। এতে পরিবার-পরিজন নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি পড়তে হচ্ছে বলে জানান তারা। একাধিক বাসিন্দার ভাষ্য, এলাকার এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত মাদক কারবারিদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শিশুদের মাদক বাণিজ্যে ব্যবহার: বাড়ছে উদ্বেগ সচেতন মহলের মতে, মাদক ব্যবসায় শিশু-কিশোরদের ব্যবহার করা অত্যন্ত ভয়াবহ সামাজিক অপরাধ। অর্থের প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্কদের অপরাধের পথে ঠেলে দেওয়া হলে তাদের শিক্ষা, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শুধু মাদক উদ্ধার বা গ্রেপ্তার নয়, শিশুদের এই চক্র থেকে উদ্ধার করে পুনর্বাসন ও শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনাও জরুরি। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধের আহ্বান এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা রুহুল আমীন বলেন, শাহআলী থানাধীন সব এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেসব এলাকায় মাদকের বিস্তার দিন দিন বাড়ছে, সেসব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সব সময় পুলিশ প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বিএনপির কমিটিতে থাকতে পারবেন না।”প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় এলাকাবাসী স্থানীয়দের দাবি, গুদারাঘাটের এইচ ব্লকসহ মাদকপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে প্রকৃত মাদক কারবারিদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে শিশু-কিশোরদের যারা মাদক কেনাবেচায় ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক নির্মূলে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; মাদকের উৎস, সরবরাহকারী, অর্থের লেনদেন এবং এর পেছনে থাকা মূল হোতাদেরও চিহ্নিত করা জরুরি। পাশাপাশি মাদকাসক্ত শিশু-কিশোরদের অপরাধী হিসেবে না দেখে তাদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঊর্ধ্বতন প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মাদকের ভয়াল থাবা থেকে শিশু-কিশোর ও যুবসমাজকে রক্ষা করে গুদারাঘাট এলাকায় ফিরিয়ে আনবে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ। এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন—শিশুদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে কবে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন?

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন

মিরপুরে শিশুদের ব্যবহার করে মাদক বাণিজ্যের অভিযোগ আপন ভাই বোনের বিরুদ্ধে

আপডেট টাইম : ০২:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬