ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন মিরপুরে শিশুদের ব্যবহার করে মাদক বাণিজ্যের অভিযোগ আপন ভাই বোনের বিরুদ্ধে চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় আহত ছেলে সিরাজদীখানে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ গাজীপুর সিটির ১৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে  বর্ণাঢ্য  পদযাত্রা ও আলোচনা সভা আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন বান্দরবানের এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ গ্রেফতার, স্ত্রী’র মামলায় আদালতের পরোয়ানা কার্যকর ক্ষেতলালে ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল বারী

মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন

  • আবুল কাশেম :
  • আপডেট টাইম : ০২:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত দখলকে কেন্দ্র করে আবারও নতুন করে তৎপরতার অভিযোগ উঠেছে। ফুটপাতে দোকান বসিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হকারদের কাছ থেকে টাকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সংগ্রহের অভিযোগ উঠেছে আল আমীন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় হকারদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ।
কে এই আল আমীন?
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী হকারদের অভিযোগ, আল আমীন নিজেকে নগর ভবনের কর্মকর্তাদের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। নগর ভবনের মাধ্যমে মিরপুর-১ এলাকার ফুটপাতে দোকান বসানোর ব্যবস্থা করে দিতে পারবেন—এমন আশ্বাস দিয়ে তিনি হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহ করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর থেকে মিরপুর-১ এলাকার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, বাগদাদ শপিং কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা মার্কেট ও ফেয়ার প্লাজা-সংলগ্ন ছিন্নমূল মার্কেটের ফুটপাত দখলকে কেন্দ্র করে বিভিন্নভাবে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন আল আমীন।
পরবর্তীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশনায় স্থানীয় নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মিরপুর-১ এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলির ফুটপাত দখলমুক্ত করা হয়। এতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।
কিন্তু উচ্ছেদ অভিযানের পর আবারও ফুটপাত নিয়ন্ত্রণে নেওয়ার তৎপরতার অভিযোগ সামনে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ফুটপাতে দোকান বসানোর ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী কয়েকজন হকারের দাবি, দোকান বসিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে কয়েক দফায় ১০০ থেকে ১৫০ টাকা করে নেওয়া হয়েছে। পাশাপাশি সংগ্রহ করা হয়েছে তাঁদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
এখন প্রশ্ন উঠেছে, একজন ব্যক্তি কীভাবে সরকারি ফুটপাতে দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন? হকারদের কাছ থেকে সংগৃহীত অর্থ কোথায় যাচ্ছে? তাঁদের ব্যক্তিগত পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহের উদ্দেশ্য কী? নগর ভবনের কোনো কর্মকর্তা বা প্রভাবশালী মহলের সঙ্গে আল আমীনের বাস্তবেই কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না?
সবচেয়ে বড় প্রশ্ন, প্রশাসনের বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকার পরও এসব অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না। নাকি প্রশাসনের চোখের সামনেই চলছে এসব কর্মকাণ্ড?
তবে এসব অভিযোগের বিষয়ে আল আমীনের বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, ফুটপাত দখলমুক্ত রাখার সরকারি উদ্যোগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ অর্থ উপার্জনের হাতিয়ার হতে পারে না। হকারদের কাছ থেকে অর্থ ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মিরপুর-১-এর ফুটপাত কি আবারও দখলদারদের নিয়ন্ত্রণে চলে যাবে, নাকি এবারও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী হকাররা।
চলবে…

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন

মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন

আপডেট টাইম : ০২:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬