ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দারুস সালামে অজ্ঞাতনামা অর্ধগলিত মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ গাজীপুরে জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন সমতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন গাজীপুর সিটিতে ৫৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৮০ শতাংশ কাজ সম্পন্ন মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! মির্জাগঞ্জে উন্নত মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন

নাদিম আহমেদ অনিক,নিজস্ব প্রতিনিধি- নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জনের উৎসবে দুই শতাধিক যান্ত্রিক নৌকা অংশ নেয়। প্রতিমা বিসর্জন ঘিরে নৌকা শোভাযাত্রা দেখতে ছোট যমুনা নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরের ন্যায় এবারেও দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁ শহরের মাঝ দিয়ে যাওয়া ছোট যমুনা নদীতে এমন নৌকা শোভাযাত্রার আয়োজন করা হয়।
নওগাঁ শহরের লিটন বিজিবি ব্রিজ থেকে পালপাড়া ব্রিজ ও বিজিবি ব্রিজ পর্যন্ত নদীর বুকে অনুমানিক ৪ কিলোমিটার অংশ জুড়ে প্রতিমাবাহী, পারিবারিক ও বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নৌকা আলোক সজ্জায়
শোভাযাত্রায় অংশ নেয়। জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষে ছোট যমুনা নদীতে নৌকা শোভাযাত্রা মনিটরিং করা হয়। বিকেল ৩টার পর থেকে নদীর বুকে ছুটে চলা নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের আওয়াজে মুখরিত হয়ে উঠে তিন কিলোমিটার এলাকা। নদীর দু’পাড়ে দাঁড়িয়ে সব ধর্মের নারী-পুরুষ, শিশু, কিশোর এ দৃশ্য উপভোগ করেন।
নৌ শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ছোট যুমনা নদীর দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দারুস সালামে অজ্ঞাতনামা অর্ধগলিত মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ

নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন

আপডেট টাইম : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪