ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

জাতী ধর্ম দলমত নির্বিশেষে বাংলাদেশ আমাদের সবার-  শফিকুর রহমান

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- জাতী ধর্ম দলমত নির্বিশেষে বাংলাদেশ আমাদের সবার বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের এই প্রিয় দেশে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে প্রতিটি নাগরিক মর্যাদাবান নাগরিক হিসেবে পরিচয় দিতে সুস্থ বোধ করবেন। আপনারা দেশে প্রবাশে নিবাসে যারাই আছেন তারা একজন গর্বিত বাংলাদেশী হিসেবে যেন নিজের পরিচয় সানন্ধে প্রকাশ করতে পারেন। শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর সাগর সৈকত কনভেনশন হল সেন্টার জেলা জামায়াতের রুকন সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি বলেন, আমরা কৃতজ্ঞতা জানাই সারা দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের যে যেখানে আছেন, এই যুদ্ধে সমান তালে দেশে-প্রবাশে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের আমরা মোবারক বাদ জানাই। এসময় তিনি বলেন, প্রবাসীরা লাঞ্ছিত ও অধিকার বঞ্চিত ছিলেন। এজন্য জুলাইয়ের আন্দোলন শুরু হওয়ার পর আমরা লক্ষ্য করেছি তারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছিলো। আর এজন্য সৈরশাসকের ভীত কেঁপে উঠেছিল থরথর করে। আর তখন সৈরশাসকের পক্ষ হতে হাত জোর করে তাদের কাছে মিনতি করে চাওয়া হয়েছে দেশের জন্য রেমিটেন্স পাঠান। কিন্তু ধোঁকাবাজদের কথায় তাঁরা মোটেও বিচলিত হননি। তাঁরা তাঁদের সিদ্ধান্তেই অটল ছিলেন বারংবার। আবার জালিমের পতন হওয়ার সাথে সাথেই তাদের হাতে ধরে রাখা অর্থ দেশের উন্নয়ন ও প্রয়োজনের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা তাদের মোবারকবাদ জানাই। গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, সেক্রেটারী আবু সাইদ ফারুক, জেলা সেক্রেটারী মো: সফি উদ্দিন, জেলা নায়েবে আমীর আবদুল হাকিম, জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক, জেলা সহকারী সেক্রেটারী আনিসুর রহমান বিশ্বাস, জেলা প্রচার সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা অফিস সম্পাদক মোহাম্মদ আলী। সম্মেলনে জেলার ৫টি উপজেলার সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

জাতী ধর্ম দলমত নির্বিশেষে বাংলাদেশ আমাদের সবার-  শফিকুর রহমান

আপডেট টাইম : ০১:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪