ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আদমদীঘিতে সেনা অফিসার পরিচয়ে প্রতারণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে সেনাবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে জালাল হোসেন বাবু (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার জালাল হোসেন বাবু উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার মহল্লার মৃত জাবেদ আলীর ছেলে।

দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন ও কমান্ডার মোঃ সাকলাইন জানান, দীর্ঘদিন ধরে প্রতারক জালাল হোসেন বাবু নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ অফিসার পরিচয় দিয়ে পাশ্ববর্তী দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় চাকুরির প্রত্যাশী ব্যক্তিদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এসময় সেখানে তল্লাশি করে সেনাবাহিনীর ইউনিফর্ম উদ্ধার করা হয়। পরে আইনি পদক্ষেপের জন্য আদমদীঘি থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

আদমদীঘিতে সেনা অফিসার পরিচয়ে প্রতারণা

আপডেট টাইম : ০৩:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪