ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৮

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত থেকে ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবির) নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা। এদের মধ্যে ৩জন শিশু থাকায় সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিষ্ণজিত রায় (২৭), বিষ্ণজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও তার ছেলে প্রানাভি রায় (০৩), একই জেলার কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), তার ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায়। অপরদিকে পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।
এর আগে রাত প্রায় ১টার দিকে বোদা থানাধীন বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের ভেতরে কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের খবর পাওয়া যায়। সাথে সাথে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ০৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪ হাজার ৫৮৪/- টাকা পাওয়া যায়।
আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে যেতে সীমান্ত এলাকায় এসেছেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টা করলে আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে।
আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দালালের মাধ্যমে এক লক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ ঘটনায় বোদা থানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪ হাজার ৫৮৪ টাকাসহ জেলার বোদা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে ৩জন শিশু থাকায় তাদের কাছ মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৮

আপডেট টাইম : ১২:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫