ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মনপুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি’র গাড়ি ভাঙচুরের অভিযোগ এমপির বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলির ১৭৮ গুপ্তচরকে গ্রেপ্তার দাবী ইরানের তেল-গ্যাসের অস্থিরতায় ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা জয়পুরহাটের ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায় ছুটির দিনে নারিকেল গাছে চড়ালেন অফিস সহায়ক,পড়ে গিয়ে ১৫ বছরের শিশু গুরুতর আহত মুরাদনগরে কালবৈশাখী ঝ’ড়ে ঘরের ওপর গাছ পরে নারীর মৃ-ত্যু কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

হত্যার পর লাশ গুমের মামলায় তিনদিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী

মোঃ বাবুল হোসেন-

পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাকে পঞ্চগড় জেলা কারাগার থেকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা পঞ্চগড় থানার উপ-পরিদর্শক মানিক মিয়া তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নাহিদা আকতার জুলিয়েট তার জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পরে গত বছরের ২ ডিসেম্বর রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন।
আদালত সূত্র জানায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন।এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। বিজ্ঞ আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি রহস্যাবৃত, এখনো ভিকটিমের খোঁজ পাওয়া যাচ্ছেনা। রহস্য উদঘাটনের জন্যই আসামীর রিমান্ড প্রয়োজন ছিল।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মনপুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া

হত্যার পর লাশ গুমের মামলায় তিনদিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫