ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পঞ্চগড়ে এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত, প্রতিবাদে মানববন্ধন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানই উচ্চশিক্ষার চাবিকাঠি- ইউজিসি চেয়ারম্যান

জয়পুরহাটে সকালের সংযোগ, সম্পাদক ও প্রকাশক রাশেদ গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল হতে প্রকাশিত অনিবন্ধিত অনলাইন পোর্টাল সকালের সংযোগ২৪ এর সম্পাদক ও প্রকাশক রাশেদ খান মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাতে উপজেলার খঁড়িকাটা গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানা পুলিশ।
দ্বায়িত্বশীলসুত্রে জানা যায়, ঢাকার এক নারী সঙ্গীত শিল্পীর একটি ইউটিউব চ্যালেন দেখভাল করতো রাশেদ। ওই ইউটিউব চ্যানেলটির ভ্যালুয়েশন ছিল প্রায় ২৫ লক্ষ টাকা৷ একসময় রাশেদ চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ওই চ্যানেলের সকল গানের ভিডিও ডিলিট করে দেয়। এ নিয়ে ঢাকার ওই নারী শিল্পী রাশেদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় অভিযোগ করেন। এনিয়ে থানায় দুই পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠকও করা হয়৷ কিন্তু এর সুরাহা না হওয়ায় ওই নারী ঢাকার সাইবার আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত ওয়ারেন্ট জারি করলে ক্ষেতলাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠান।
গ্রেপ্তারকৃত- উপজেলার খঁড়িকাটা গ্রামের গ্রামের বেলালের ছেলে রাশেদ খান মিলন(৩২)।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  দীপেন্দ্রনাথ সিং বলেন, এ মামলার বিস্তারিত জানা নেই। ঢাকার সাইবার আদালতের মামলার ওয়ারেন্ট মূলে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে জয়পুরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জয়পুরহাটে সকালের সংযোগ, সম্পাদক ও প্রকাশক রাশেদ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫