ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার সীমান্তে বড় সাফল্য বিজিবির: ১০ মাসে প্রায় ২২২ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ, আটক- ৬১৬ প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​ মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা

বিশেষ প্রতিবেদক-
আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬৮টি মামলার মাধ্যমে ১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে পিরোজপুর, পঞ্চগড়, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, শেরপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, যশোর, কুড়িগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, মাগুরা, বান্দরবান, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরগুনা, নাটোর, দিনাজপুর, সিলেট, নরসিংদী, খুলনা, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৩১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও, মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের মানিক মিয়া এভিনিউ ও শেরে বাংলানগর এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮ জন গাড়ি চালককে সতর্ক করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী গাজীপুরে আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়, যেখানে এক মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর ও ফেনী জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে পাবনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়ে ১২টি মামলায় ১৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৬টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পরিবেশ রক্ষায় সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি

দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা

আপডেট টাইম : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫