ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত কে এই নজরুল ইসলাম? বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে! ফের রাজউক এর প্রধান প্রকৌশলী হতে চান মহাদুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: ঢামেক চিকিৎসকসহ চারজনের সাক্ষ্যগ্রহণ

মোঃ রনি আহমেদ রাজু-

মাগুরাতে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন মাগুরা সদর হাসপাতালের দুইজন নার্স, অভিযুক্ত হিটু শেখের প্রতিবেশী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক আদালতে সাক্ষ্য দেন।

রোববার সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আদালতে জেলা কারাগার থেকে সকল আসামিকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল খবর বাংলাদেশকে জানান, আজ মোট চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া সাক্ষী। সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিচারক আগামীকাল সোমবার আরও ছয়জনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

তিনি আরও জানান, মামলাটির বিচারকাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং চলতি মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রায় ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে ও হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পর ১৩ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। এরপর ৮ মার্চ নিহত শিশুর মা বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তদন্ত শেষে ১৩ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

ট্যাগস

প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: ঢামেক চিকিৎসকসহ চারজনের সাক্ষ্যগ্রহণ

আপডেট টাইম : ১০:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫