ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মনপুরায় বজ্রপাতে কৃষকের ২টি গরুর মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা যাওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আলাউদ্দিন জানান, সকালে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ এক বিকট শব্দে তাদের গোয়ালঘরের পাশে বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তার দুটি গরু মারা যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।

তিনি বলেন, “এই দুইটি গরু ছিল আমার সংসারের একমাত্র ভরসা। এখন আমি নিঃস্ব, কোথা থেকে চলবো বুঝতে পারছি না।”

স্থানীয়রা জানান, গরু দু’টি ছিল কৃষক আলাউদ্দিনের আয়ের একমাত্র উৎস। এখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন, কিছুক্ষণ পরপর আহাজারি করছেন।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, “বজ্রপাতে কৃষকের দুটি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি সহায়তা আসলে তাকে সহযোগিতা করা হবে।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

মনপুরায় বজ্রপাতে কৃষকের ২টি গরুর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫