ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা

১৫ বছর পর ভোটে নওগাঁ জেলা বিএনপির নতুন নেতৃত্ব

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি
গত ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়কারী আবদুস সালাম।
এর আগে গতকাল বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য শেষে ভোট গ্রহণের উদ্বোধন করেন। নওগাঁ কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ১ হাজার ৩৬২ জন ভোটার অংশ নেন।
ফলাফল অনুযায়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ৬৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক পেয়েছেন ৪০০ ভোট। সভাপতি পদে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সম্পাদক পদে ৬৯২ ভোট পেয়ে জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্যসচিব বায়েজিদ হোসেন পেয়েছেন ৬৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের তিনটি পদের জন্য নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে নূর-ই আলম ৮৪১ ভোট, শফিউল আজম ৬৩০ ভোট ও খায়রুল ইসলাম ৫৭৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ সম্মেলনে নওগাঁ বিএনপির ১১টি উপজেলা কমিটি ও ৩টি পৌর কমিটির ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নতুন নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১০ সালে কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়। ২০১৫ সালে এ কমিটি বিলুপ্ত হওয়ার পর আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এত দিন জেলা বিএনপির কার্যক্রম আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
সোমবার (১১ আগস্ট) বেলা একটার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সৈয়দ শাহীন শওকত, সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খান, ওবায়দুর রহমান প্রমুখ।#
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ

১৫ বছর পর ভোটে নওগাঁ জেলা বিএনপির নতুন নেতৃত্ব

আপডেট টাইম : ০৬:২২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫