ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁয় ১৯৩ কেজী গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
নওগাঁর মান্দায় ১৯৩.৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ।
এসময় তার কাছ থেকে আরও ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- আলম ইসলাম (৩২)। সে মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে।
র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে র‍্যাবের কাছে খবর আসে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ওই গ্রামে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলম ইসলাম নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৩ দশমিক ৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার আলম একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত দায়ের হয়েছে।#
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

নওগাঁয় ১৯৩ কেজী গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১

আপডেট টাইম : ০৯:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫