ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি’র গাড়ি ভাঙচুরের অভিযোগ এমপির বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলির ১৭৮ গুপ্তচরকে গ্রেপ্তার দাবী ইরানের তেল-গ্যাসের অস্থিরতায় ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা জয়পুরহাটের ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায় ছুটির দিনে নারিকেল গাছে চড়ালেন অফিস সহায়ক,পড়ে গিয়ে ১৫ বছরের শিশু গুরুতর আহত মুরাদনগরে কালবৈশাখী ঝ’ড়ে ঘরের ওপর গাছ পরে নারীর মৃ-ত্যু কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক

ঢাবি ও মেডিকেলসহ দেশের সেরা বিদ্যাপীঠে সুযোগ, পঞ্চগড়ে ২’শ শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পঞ্চগড়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সমন্বয়ক এ্যাডভোকেট মো. আহসান হাবীব সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরাদ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং মকবুলার রহমান সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, প্রত্যন্ত জেলা পঞ্চগড় থেকেও শিক্ষার্থীরা আজ দেশের শীর্ষ বিদ্যাপীঠে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে—এটি অত্যন্ত গর্বের। এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেম নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মোট ২০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি’র গাড়ি ভাঙচুরের অভিযোগ এমপির বিরুদ্ধে

ঢাবি ও মেডিকেলসহ দেশের সেরা বিদ্যাপীঠে সুযোগ, পঞ্চগড়ে ২’শ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট টাইম : ০৩:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫