ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বান্দরবানে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মো: সুমন,বান্দরবান প্রতিনিধি-
শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বান্দরবান পার্বত্য জেলায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস। সংগঠনটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল এবং শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকার সময় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ৩০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং ৩০ জন শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত মৌসুমে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘব ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. কামরুল কায়েস চৌধুরী, চেয়ারম্যান, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস। তিনি তার বক্তব্যে বলেন, শীত মৌসুমে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পক্ষ থেকে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো. জসিম উদ্দীন, সভাপতি, সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হেলাল সিকদার, সেক্রেটারি, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, কুলছুমা বেগম, সদস্য,
৪নং সুয়ালক ইউপি, তানভীর হাসান, ফাউন্ডার মেম্বার, তুহীন চৌধুরী, ফাউন্ডার মেম্বার, মামুনুর রশীদ মামুন, ফাউন্ডার মেম্বার, শাহীন মাহমুদ, ফাউন্ডার মেম্বার,মুন মুন আহাম্মদ, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের বান্দরবান জেলার প্রতিনিধি, মুনমুন হ্লাসিংদাই, হিউম্যান রাইটসের বান্দরবান জেলার প্রতিনিধি, সানুচিং মার্মা, হিউম্যান রাইটসের বান্দরবান প্রতিনিধি।।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র ও কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, শীতের এই সময়ে এ ধরনের সহায়তা তাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য স্বস্তি এনে দিয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

বান্দরবানে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ০২:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫