ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গুরুদাসপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি-
নাটোরের গুরুদাসপুরে অসহায় ও হতদরিদ্র ব্যক্তিদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৮ জন উপকারভোগীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সেলাইমেশিন বিতরণ করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মোঃ রাসেল হোসাইন। এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেলাইমেশিন বিতরণ শেষে ইউএনও ফাহমিদা আফরোজ উপকারভোগীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, “সরকারের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলা। সেলাইমেশিনের মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসেই আয় করতে পারবেন। এতে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা আসবে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে। উপজেলা প্রশাসন সবসময় মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “এই সহায়তা যেন শুধু একটি উপকরণে সীমাবদ্ধ না থাকে, বরং এটিকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে হবে।”

সেলাইমেশিন পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান, এই সেলাইমেশিন তাদের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে এবং স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

গুরুদাসপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ

আপডেট টাইম : ০১:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬