ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলাকেটে হত্যা

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী, মুরাদনগর (কুমিল্লা)|
কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বসতঘর থেকে এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুর মধ্যে একজন ওই নারীর সন্তান এবং অন্যজন দেবরের ছেলে। আজ মঙ্গলবার সকালে হোমনার ঘাড়মোড়া ইউনিয়নের উত্তর মণিপুর গ্রামে এ ঘটনা জানাজানি হয়।

নিহতরা হলেন—একই গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার (৩৫), তাঁদের ছেলে মোহাম্মদ হোসাইন (৪) এবং জহিরুলের ছোট ভাই আবদুস সাত্তারের ছেলে জোবায়ের হোসেন (৫)।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার গভীর রাতে কোনো এক সময় তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে।

প্রতিবেশি ও স্বজনেরা জানান, যে ঘরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে—সেটি জহিরুলের। জহিরুল ও পাপিয়ার সংসারে আরও দুই মেয়ে আছে। তাঁদের মধ্যে একজনের বিয়ে হয়েছে, অন্যজন মাদ্রাসায় পড়ে। মেয়েরা বাড়িতে না থাকায় দেবরের ছেলে জোবায়েরকে নিজ ঘরে রাখতেন পাপিয়া। জোবায়েরের বাবাও প্রবাসে থাকেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সকালে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দরজা ও গেট খোলা দেখতে পান। পরে তিনটি কক্ষে দুই শিশুসহ তিনজনের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একতলা ওই ভবনের তিনটি পৃথক কক্ষে তিনজনের গলাকাটা মরদেহ পড়ে ছিল। পাপিয়ার কক্ষের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে মালামাল লুট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সেখান থেকে আলামত সংগ্রহের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

প্রতিবেশী শহিদুল্লাহ বলেন, ‘সকালে হঠাৎ খবর পাই তিনজনকে জবাই করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি দরজা ও গেট খোলা। এরপর দেখলাম ঘরের তিনটি কক্ষে দুই শিশুসহ তিনজনের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। পরিবারটি খুব ভালো ছিল, কারও তেমন কোনো ঝামেলা ছিলো না। কে বা কারা এই নৃশংস হত্যা করেছে—আমরা ভাবতেই পারছি না।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাপিয়ার বোন সেলিনা আক্তার। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ‘কে জানতো খুনিরা বাচ্চাগুলোরেও খুন করবো। আমরা খুনিদের ফাঁসি চাই। কারা এই খুনে জড়িত—দ্রুত যেন পুলিশ তাঁদের খুঁজে বের করে।’

হত্যার নেপথ্য কারণ এবং জড়িতদের সনাক্তে কাজ শুরু করা হয়েছে জানিয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশগুপ্ত খবর বাংলাদেশকে বলেন, প্রাথমিকভাবে বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্ত চলছে। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলাকেটে হত্যা

আপডেট টাইম : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬