ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জ্বালানি তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির নজরদারি জোরদার

বাবুল হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি |
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ১৩৫ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই তৎপরতা শুরু হয়।

বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে।
এছাড়া পুরো সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকগুলোর ওপর বিজিবির পক্ষ থেকে নিবিড় নজরদারি রাখা হচ্ছে। বন্দরে প্রবেশ ও বের হওয়ার সময় ট্রাকগুলোকে বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন বা পাচারের সুযোগ না থাকে।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

জ্বালানি তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির নজরদারি জোরদার

আপডেট টাইম : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬