ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা

নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশের অভিযান, সেলো মেশিন উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি |
ঝিনাইদহ’র হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর গ্ৰামে মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নবগঙ্গা নদী থেকে গত ২রা এপ্রিল আনুমানিক রাত ১১ ঘটিকায় নদী সেচে মাছ ধরার সময় একটি স্যালো মেসিন উদ্ধার করেছে স্থানীয় সনাতনপুর পুলিশ ক্যাম্প।

জানা যায়, হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া’র নির্দেশনায় ক্যাম্পের এ,এস,আই রাশীদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই স্যালো মেসিন উদ্ধার করে। উদ্ধার করার সময় স্যালো মেসিন দিয়ে পানি সেচে মাছ ধরা লোকজন পালিয়ে যায়।

এব্যাপারে ক্যাম্পের ইনচার্জ এস,আই (ফোরকান) ও
এ,এস,আই রাশিদুল বলেন,বিষয়টি কে বা কাহারা ঐ দিন ৩৩৩ লাইনে ফোন দেন,এবং ওসি স্যার আমাদের কে নির্দেশ দেন,আমরা ঘটনা স্থলে গেলে লোকজন আমাদের কে দেখে পালিয়ে যায় এবং স্যালো মেশিনটি উদ্ধার করে নিয়ে আসা হয়। তাছাড়া ২রা এপ্রিল একটা জিডি হয়েছে যার নং ৪৪।

এব্যাপারে আরো তথ্য জানতে চাইলে ক্যাম্প ইনচার্জ ও এ এস আই রাশিদুল ইসলাম আমাদের প্রতিনিধিদের বলেন আপনারা ওসি সার ও এসি ল্যান্ডের সাথে কথা বলেন সব জানতে পারবেন।

হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (গোলাম কিবরিয়া) বলেন, নদীতে পানি সেচে মাছ ধরার সময় একটা স্যালো মেসিন উদ্ধার করা হয়েছে,দুইদিন অফিস আদালত বন্ধ থাকায় মামলা হয়নি,তবে অফিস আদালত খোলা মাত্রই নিয়মিত মামলা হবে।

বিষয়টি নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) “সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা” বলেন,এই বিষয়ে আমাকে পুলিশ প্রশাসন বলেছেন এবং তারা আইন অনুযায়ী পদক্ষেপ নিবেন।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন,
আজ দু’দিন আগের ঘটনা কিন্তু আমি এখনো জানি না।
তবে আপনারা বললেন আমি আমার সহকারীকে ফোন দিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য বিষয়টি কি হয়েছে আগামীকাল জানাবো।

অন্যদিকে ক্যাম্পের ইনচার্জ ও এ এস আই রাশিদুল স্যালো মেসিন টি উদ্ধার করার সময় কোন মালিক না পাওয়ায় স্যালো মেসিনের মালিক হিসেবে কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ

নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশের অভিযান, সেলো মেশিন উদ্ধার

আপডেট টাইম : ০১:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬