ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি |
পাবনায় তীব্র হয়ে উঠেছে পেট্রোল ও অকটেনের সংকট। তবে এই সংকটের সমীকরণ বেশ রহস্যজনক। পাম্প মালিকদের দেওয়া তথ্যমতে, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। আগে যে পরিমাণ তেল ৪-৫ দিন ধরে বিক্রি হতো, এখন তার চেয়ে বেশি পরিমাণ তেল একদিনেই শেষ হয়ে যাচ্ছে।

শালগাড়িয়া এলাকার ইয়াকুব ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের এপ্রিলে তাদের দৈনিক গড় প্রাপ্তি ছিল ১৫ হাজার ৬১৭ লিটার ডিজেল, ১ হাজার ৮৮৩ লিটার পেট্রোল এবং ৩ হাজার ২০০ লিটার অকটেন। কিন্তু ৬ এপ্রিল (২০২৬) তাদের প্রাপ্তি দাঁড়িয়েছে ৯ হাজার লিটার ডিজেল এবং ৪ হাজার ৫০০ লিটার অকটেন/পেট্রোল। অর্থাৎ, আগের তুলনায় পেট্রোলিয়ামের সরবরাহ বাড়লেও পাম্পে তেলের জন্য হাহাকার কমছে না।

একই চিত্র দেখা গেছে ফারুক ফিলিং স্টেশনেও। পাম্প কর্তৃপক্ষ জানায়, সংকটের আগে তারা ২ হাজার ৫০০ লিটার পেট্রোল নিলে তা ৪-৫ দিন অনায়াসে বিক্রি করা যেত। অথচ বর্তমানে ৩ হাজার লিটার পেট্রোল ও ৩ হাজার লিটার অকটেন পেয়েও তারা গ্রাহকের চাহিদা সামাল দিতে পারছেন না। প্রতিদিন ট্যাগ অফিসার তদারকি করলেও গ্রাহকের তুষ্টির প্রশ্নে নিরুত্তর থাকছেন মালিকপক্ষ।

এদিকে ফরিদ ফিলিং স্টেশনের চিত্র কিছুটা ভিন্ন। সেখানে ট্যাগ অফিসারের কোনো নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে। পাম্প কর্তৃপক্ষ সরাসরি তেলের মজুত বা প্রাপ্তির তথ্য না দিলেও তারা স্বীকার করেছেন যে, হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের কাছেও তারা তেল বিক্রি করছেন। জনপ্রতি সর্বোচ্চ ৫০০ টাকার তেল দিয়ে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা।

সরবরাহ পরিস্থিতি নিয়ে ফারুক ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তার ভাষ্যমতে, প্রতিদিন পাম্পে কত লিটার তেল সরবরাহ করা হচ্ছে সেই হিসাব তার কাছে নেই, তবে পাম্পের মজুত সংক্রান্ত তথ্য তার কাছে রয়েছে।

সরবরাহ বাড়ার পরেও কেন এই হাহাকার, তা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে তেলের অবৈধ মজুত হচ্ছে কি না, কিংবা সরবরাহ চেইনে কোনো বড় ধরনের ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন পাবনাবাসী।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

আপডেট টাইম : ০৬:৪১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬