ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

ভাঙ্গায় অ্যাম্বুলেন্স রেলিংয়ে ধাক্কা  লেগে আগুেন পুড়ে অঙ্গার ৭ যাত্রী

মোঃ রনি মিয়া,ভাঙ্গা( ফরিদপুর)  প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে পুড়ে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের সব যাত্রী মারা যান। তবে এ ঘটনায় চালক প্রাণে বেঁচে গেছেন।
আজ শনিবার বেলা ১১টা দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল।
নিহত সাত জনের মধ্যে দুইজন পুরুষ,তিনজন শিশু ও দুইজন মহিলা রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সে সম্ভবত  সাত-আটজন ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। রেলিংয়ে ধাক্কা লেগে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ড্রাইভার বাদে সকলেই পুড়ে অঙ্গার হয়ে যায়।
দুর্ঘটনার পর ওই এক্সপ্রেসওয়ে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে বলেও জানান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

প্রিন্ট
ট্যাগস

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

ভাঙ্গায় অ্যাম্বুলেন্স রেলিংয়ে ধাক্কা  লেগে আগুেন পুড়ে অঙ্গার ৭ যাত্রী

আপডেট টাইম : ১০:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩