ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি

চট্টগ্রাম নগরে বাসে আগুন

চট্টগ্রাম ব্যুরো :

বিএনপি, জামায়াত ও কয়েকটি রাজনৈতিক দলের অবরোধ শুরু হওয়ার আগের রাতে চট্টগ্রাম নগরের দামপাড়া গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক সহিংসতার জেরে এ আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খান খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে মিনিবাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।

এর আগে আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রাম নগরে বাসে আগুন

আপডেট টাইম : ০৬:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩