ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

আহত ফোর্সদের সার্বক্ষণিক তদারকি করছেন মানবিক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার :

শনিবার সমাবেশের নামে বিএনপি’র তান্ডব চলাকালীন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের সুস্থতার সার্বক্ষণিক তদারকি করছেন মানবিক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।

গতকাল ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান। তিনি প্রত্যেকের সাথে কথা বলেন ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের প্রতিনিয়ত খোঁজ রাখছেন এবং চিকিৎসা যাতে ব্যাহত না হয় তার সুব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা পুলিশ সদস্যদের সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে বিশেষ খাদ্যসামগ্রী ও পুষ্টিকর ফলমূল পৌঁছে দেন ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সামিরা সুলতানা  ও সহকারী পুলিশ কমিশনার রাজিব গাইন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কলা, মালটা, লেবু, পেয়ারা, আঙ্গুর ও  পেঁপেসহ বিভিন্ন মৌসুমি ফলমূল।

প্রসঙ্গত, শনিবার সমাবেশের অনুমতি নিয়ে কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগরসহ আশপাশ এলাকায় বিএনপি আগুন দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের আতংক সৃষ্টি করে। বিএনপি নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তাদের হামলায় একশতর উপর পুলিশ সদস্য ও ৩৫ জন সাংবাদিক আহত হন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

আহত ফোর্সদের সার্বক্ষণিক তদারকি করছেন মানবিক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

আপডেট টাইম : ০৭:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩