ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

নৌকাবঞ্চিত হয়ে নৌকার বিপক্ষে মাহিয়া মাহি

ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগের হয়ে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত মনোনয়ন তালিকায় নাম ছিলো না। এতে হতাশ হননি মাহিয়া মাহি। নতুন উদ্যমে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে লড়াইয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়েছেন। মাহির নামে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর এক আত্মীয়। এবার আর চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নয়, রাজশাহীর তানোর-গোদাগাড়ী-১ আসন থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মাহিয়া মাহী জানান, তানোর-গোদাগাড়ী-১ আসন থেকে আজ সোমবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমার এক আত্বীয় তা সংগ্রহ করেছেন। আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় উদ্বুদ্ধ হয়েছি। নেত্রী বলেছেন, যাঁরা স্বতন্ত্র প্রার্থী হতে চান, আমরা তাঁদের স্বাগত জানাবো। সে ক্ষেত্রে এটা আমার একটা স্টেপ।

তিনি বলেন, আমাকে দেখে আরও সবাই যাতে আসেন। নির্বাচন করেন। যাতে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। সবার অংশগ্রহণ থাকে। শুধু একজন নমিনেশন পেয়েছেন, তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, এ রকম যাতে না হয়।

মাহী বলেন, আমি জিতব না হারব বিষয়টা সেটা বিষয়  নয়। বিষয়টা হচ্ছে আমাকে দেখে যাতে তরুণ ভোটাররা ভোট দিতে আগ্রহী হন। ভোট দিতে আসেন। একটা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা মাহিয়া মাহীর। ১১ বছরে চলচ্চিত্রের তার বিচরন। আলোচনা- সমালোচনার মধ্যেই তার পথ চলা।২০২২ সালের ডিসেম্বরে  চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম দলীয় সিদ্ধান্তে  পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। মাহিয়া মাহী উপনির্বাচনে  ওই আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক প্রচারে অংশ নেন। যদিও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

নৌকাবঞ্চিত হয়ে নৌকার বিপক্ষে মাহিয়া মাহি

আপডেট টাইম : ০৫:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩