ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নওগাঁয় বিস্কুট খেয়ে একই পরিবারের দুই কন্যা শিশুর মৃত্যু; গুরুতর অসুস্থ্য-১

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-
নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে বিস্কুট খেয়ে একই পরিবারের দুই বোন খাদিজা (৬) ও তাবসসুম (৮ মাস) নামে  শিশু কন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
একই সঙ্গে বিস্কুট খেয়ে মুইন ইসলাম (১৭) নামে আরও এক কিশোর অসুস্থ হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীয় রয়েছে।
মৃত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ মুহিন একই গ্রামের পাইলটের ছেলে।
শিশুর চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মুইন ইসলাস নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছু পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত নওগাঁ সদর হাপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজারও মৃত্যু হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

নওগাঁয় বিস্কুট খেয়ে একই পরিবারের দুই কন্যা শিশুর মৃত্যু; গুরুতর অসুস্থ্য-১

আপডেট টাইম : ০১:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪