ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কোটালীপাড়ায় কুশলা ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন

ইস্রাফিল খান,কোটালীপাড়া (গোপালগঞ্জ)-
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘আমরা কারো উপর নির্যাতন করবো না। তবে আমাদের উপর যদি কেউ অন্যায় ভাবে হামলা করে তাহলে আমরা তাদেরকে ছেড়ে দেবো না।’

আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের নেছারিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কুশলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, ‘এখন রাজনীতি হবে বৈষম্যবিরোধী রাজনীতি। আগামীতে রাজনীতি হবে দুর্নীতিমুক্ত রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত। এ দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।’

তিনি বলেন, ‘অধিকার ফিরে পাওয়ার জন্য দীর্ঘ ১৭টি বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে কি পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করা হয়েছে।’

এস এম জিলানী বলেন, ‘শেখ পরিবারের কিছু সদস্য ও আওয়ামী লীগের কিছু দুবৃর্ত্ত দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাদের কর্মকাণ্ডের কারণে আজ এ দেশ ছেড়ে তারা পালিয়েছে। তাদের লোপাটকৃত টাকা এ দেশে ফিরিয়ে আনা হবে।’

কুশলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহম্মদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য নিরঞ্জন ওঝা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার, ছাত্রদল সদস্য মারুফ শেখ, ছাত্রদল সদস্য ইয়াসিন শেখসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ও কুশলা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মী ও সমর্থকরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

কোটালীপাড়ায় কুশলা ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন

আপডেট টাইম : ১২:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪