ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক, আবুল কাশেমের হত্যা, একটা পূর্ব পরিকল্পিত হত্যা মাগুরার মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদকসেবী আটক মহম্মদপুর ইউএনও অফিসে ঘুষের টাকা নিয়ে বিধান মন্ডলের সাথে বাকবিতন্ড! মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ! নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু গ্রেফতার মাগুরার শালিখায় চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতির ভিডিও ধারণ ও সংবাদ পরিবেশন করায় দুই সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা! রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব

বিদ্যালয় থেকে উধাও ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন

মো: বাবুল হোসেন. পঞ্চগড-
পঞ্চগড় সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন উধাও হয়েছে। গত ১ জানুয়ারি দিবাগত রাতে চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলতাব হোসেন গত ২ জানুয়ারি পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার ১২ দিন অতিবাহিত হলেও সরেজমিন তদন্ত করতে যায়নি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রধান শিক্ষক বিকাল ৪টায় শ্রেণিকক্ষের দরজায় তালা দিয়ে চলে যায়। পরের দিন সকালে বিদ্যালয়ে এসে দেখেন হলরুমের মাঝখানের দরজার হেজবল খোলা। এসময় তিনি মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষে দেখেন ৬৫ ইঞ্চি টেলিভিশনটি নেই।

তবে শিক্ষকসহ স্থানীয়দের অভিযোগ, হলরুমের চাবি যাদের কাছে আছে তাদের সহযোগিতায় চুরির এ ঘটনাটি ঘটেছে। কারণ শ্রেণি কক্ষটির তালাবন্ধ ছিল। একটি দরজার ভিতরের সিটকিনি খোলা ছিল।কোন মতেই জানালা দিয়ে হাত বাড়িয়ে সিটকিনি খোলা সম্ভব না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, চুরির বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু গত ১২দিনেও পুলিশ তদন্তে আসেনি। আমি যোগাযোগ করেছি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, কয়েকদিন ছুটিতে ছিলাম। অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগস

ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক, আবুল কাশেমের হত্যা, একটা পূর্ব পরিকল্পিত হত্যা

বিদ্যালয় থেকে উধাও ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন

আপডেট টাইম : ০৫:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫