ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন করে বোনদের নামে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে ছেলে আনিকুল আলমের বিরুদ্ধে। এই ঘটনায় গত সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধের ছয় মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ৯০ বছর বয়সী বৃদ্ধ পিতা ইয়াকুব আলী তার একমাত্র পুত্র আনিকুল আলমকে ১৯৮১ সালে ১৬ একর ৫৭ শতক সম্পত্তি লিখে দেয়। এরপর ২০০৫ সালে বৃদ্ধ পিতা তার ছয় মেয়েকে ৩ একর ৯০ শতক সম্পত্তি লিখে দেয়। এতে ছেলে আনিকুল আলম ক্ষিপ্ত হয়ে বোনদেরকে পিতার বাড়িতে আসতে বাধা সহ নানা রকম হুমকি দেন। একপর্যায়ে গোপনে তার বৃদ্ধ পিতাকে দিয়ে সু-কৌশলে বোনদেরকে লিখে দেয়া ৩ একর ৯০ শতক সম্পত্তির মধ্য থেকে ৭৩ শতক সম্পত্তি পুনরায় আনিকুল আলম নিজ নামে দলিল করে নেয়। আনিকুল আলম বোনদের ৭৩ শতক সম্পত্তি লিখে নিলেও শেষ বয়সে বৃদ্ধ পিতার মাতার প্রতি আরোও ক্ষিপ্ত হয়ে নির্মম মাসনিক নির্যাতন শুরু করে। এদিকে বোনদেরকে বৃদ্ধ পিতা মাতাকে দেখতে আসলে তাদের দেখতে দেয়না। ইতিপূর্বেও ছেলের দ্বারা বিভিন্ন সময়ে বৃদ্ধ পিতা মাতা নির্যাতনের শিকার হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন ইয়াকুব আলী। পরিশেষে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ২১ এপ্রিল সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই

আপডেট টাইম : ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫