ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পঞ্চগড়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদের সঞ্চালনায় এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সাইমুজ্জামান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ এশিয়ান টেলিভিশন ও খবর বাংলাদেশ পত্রিকা সাংবাদিক বাবুল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

এতে বৈশাখী টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।
পরে উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখী টেলিভিশন দেশ-বিদেশের খবর, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পঞ্চগড়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ০২:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫