ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি’র গাড়ি ভাঙচুরের অভিযোগ এমপির বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলির ১৭৮ গুপ্তচরকে গ্রেপ্তার দাবী ইরানের তেল-গ্যাসের অস্থিরতায় ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা জয়পুরহাটের ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায় ছুটির দিনে নারিকেল গাছে চড়ালেন অফিস সহায়ক,পড়ে গিয়ে ১৫ বছরের শিশু গুরুতর আহত মুরাদনগরে কালবৈশাখী ঝ’ড়ে ঘরের ওপর গাছ পরে নারীর মৃ-ত্যু কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক

সাংবাদিকদের কার্ড ম্যানুয়ালি করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ম্যানুয়ালি কার্ড ইস্যু করার প্রক্রিয়া কেমন হবে—জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এ বিষয়ে খুব শিগগির জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন, তারা তো করেছেন, তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাদের আর তা করা লাগবে না। তারা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড ইস্যু করতে পারবেন।

এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় ইসি। তবে এই ‘প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না’ জানিয়ে দ্রুত এর সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিকে আগামী রবিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে ইসিকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি’র গাড়ি ভাঙচুরের অভিযোগ এমপির বিরুদ্ধে

সাংবাদিকদের কার্ড ম্যানুয়ালি করবে ইসি

আপডেট টাইম : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬