ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

দেশ ও জাতি গঠনে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বিএনপি সর্বদা আপোষহীন- শেখ রবিউল আলম

আব্দুল্লাহ আল শাফী-
ঢাকা ১০ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, দেশ ও জাতি গঠনে এবং বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বিএনপি সর্বদা আপোষহীন। দেশের যেকোনো সংকটে, দুর্যোগে বিএনপি এদেশে জনগণের পাশে দাঁড়িয়ে।

তিনি আরো বলেন, বাংলাদেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক আধিপত্যবাদী ও কর্তৃত্ববাদী দুটি শক্তি সক্রিয় আছে। সেই শক্তি কখনো চাই না যে, বাংলাদেশ তার কার্যকরী ফাংশন করুক। তাদের মূল লক্ষ্যই থাকে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। অনেক রাষ্ট্র চাই না বাংলাদেশ সঠিক ট্রাকে থাকুক ও রাষ্ট্র পরিচালনা করুক। কিন্তু এবারের নির্বাচনে আপনার ভোটই হবে বাংলাদেশকে সঠিক ট্রাকে রাখার জন্যই সবচেয়ে বড় নেয়ামত। সুতরাং এবারের ভোট নিয়ে হেলাফেলা করা যাবে না। ভোটকেন্দ্রে যাবেন নির্বিঘ্নে আপনারা ভোট দিবেন। আপনার ভোটের উপর নির্ভর করছে বাংলাদেশে আগামী দিনের ভবিষ্যৎ ও অস্তিত্ব।

গ্রীন রোডের গ্রীন স্কয়ারে মোঃ খোরশেদ আলম ও শিব্বির আহমেদ শুভ্রর সঞ্চালনায় এবং সভাপতি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে বিএনপি’র মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, নির্বাচনী এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্য বলেন, এবারের নির্বাচন কিন্তু সাধারন কোন নির্বাচন নয়। এবারের নির্বাচন হচ্ছে দেশ ও জাতি গঠনের নির্বাচন। স্বাধীনতার পরে এত গুরুত্বপূর্ণ নির্বাচন আর কোন নির্বাচন কখনো হয়নি। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব, সত্য প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন নিয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। চুপচাপ ঘরে বসে থাকবেন না। আপনার ভোটের উপরই নির্ভর করছে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব।

এসময় তিনি আরো বলেন, যদি কোন ভোটকেন্দ্রে ভোট নিয়ে কেউ গোলযোগ করার চেষ্টা করে তাহলে তার ব্যবস্থা প্রশাসন নেবে। আপনারা ভোটকেন্দ্রে যাবেন। যে ভোটের জন্য এতদিন লড়াই সংগ্রাম করা হয়েছে, সেই লড়াইয়ে এদেশের জনগণের বিজয় হয়েছে সুতরাং আপনারা কেউ চুপচাপ বসে না থেকে, ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন।

এলাকাবাসী ও ভোটারদের উদ্দেশ্যে শেখ রবিউল আলম বলেন, আমি আপনাদের প্রতিবেশী, আমি আপনাদের সন্তান, আপনাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব যেমন সন্তানের, আবার সন্তানের ভালো-মন্দ দেখার দায়িত্ব অভিভাবকগণের। আপনাদের সন্তান হিসেবে আমি শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে ভোট চাইতে এসেছি, আপনারা আপনার সন্তানকে “ধানের শীষ” প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি কখনো আপনাদের বিশ্বাসের অমর্যাদা অতীতেও করিনি, ভবিষ্যতেও করবো না। যদি আপনারা আমার সঙ্গে থাকেন ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয় করেন কথা দিলাম, আপনাদেরকে নিয়েই আমি ঢাকা ১০ চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী মুক্ত করব এবং সেই সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এক সমাজব্যবস্থা গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তারুণ্যের প্রতীক হচ্ছে এই দেশের তরুণ সমাজ। দেশের যে কোনো সংকটে তরুণ সমাজই আগে এগিয়ে এসেছে এবং সকল সংকটকে মোকাবেলা করেছে।সুতরাং এবারের নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন। আর বিএনপি হচ্ছে সেই দল, যে দল দেশ ও মাতৃকা রক্ষায় আপোষহীন। যেকোনো সংকটে বিএনপি এ দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমি আপনাদের ভাই হিসেবে দাবি রাখি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয় করে আপনাদের পাশে রাখবেন।

তিনি আবারো দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা সতর্ক থাকবেন, চোখ খোলা রাখবেন, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদের সহযোগিতা করবেন। আমি ঢাকা ১০ আসনে একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। জনগণ পাশে না থাকলে কি হয় তা অতীতের সরকার বুঝিয়ে দিয়েছে। সুতরাং জনগণই হচ্ছে আমাদের মূল শক্তি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

দেশ ও জাতি গঠনে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বিএনপি সর্বদা আপোষহীন- শেখ রবিউল আলম

আপডেট টাইম : ০১:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬