ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম?

জয়পুরহাট-২ আসনে বড় চমক ‘ সাবেক ডিসি আব্দুল বারী’: মন্ত্রিসভায় স্থান পাওয়ায় আনন্দে ভাসছে এলাকা

হানিফ সরদার,জয়পুরহাট প্রতিনিধি |
​প্রশাসনিক দক্ষতা আর জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে নেমেই বাজিমাত করেছেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব আব্দুল বারী। তিনি মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। এমন একটি তালিকা সোসাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো নির্বাচনী এলাকায় বইছে উৎসবের আমেজ।

দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ার শেষে রাজনীতিতে পা রেখেই বাজিমাত করেছেন তিনি। বিএনপির প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী লড়াইয়েই নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬৫ হাজার ৫৪৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় তিনি সাধারণ মানুষের কাছে ‘ডিসি বারী’ নামেই পরিচিত।

আবদুল বারীর জন্ম কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামে। তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সচিব হিসেবে অবসরের পর গত এক বছর ধরে তিনি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনে সময় দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
বিএনপি নেতা খুরশিদ আলম চৌধুরী বলেন, উচ্চশিক্ষিত এই নেতা প্রশাসনে থাকাকালীনও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ছিলেন। এলাকাবাসীর মতে, প্রশাসনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দূরদর্শিতার মিশেলে তিনি জয়পুরহাটের অবহেলিত জনপদকে একটি আধুনিক মডেলে রূপান্তর করবেন। এমনটাই এখন সবার প্রত্যাশা।

ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম জানান, ডিসি বারী সাহেব মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত কাজ করেছেন। তাঁর এই অভিজ্ঞতা জয়পুরহাট-২ আসনের উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে দেখার জন্য এলাকার মানুষ খুশি ও আনন্দিত ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী বলেন, তিনি সাবেক ডিসি, সাবেক বিভাগীয় কমিশনার, সাবেক সচিব হিসেবে এবং দলের দুর্দিনে জিয়া পরিবারের অত্যান্ত বিশ্বস্ত হিসেবে কাজ করায় তাকে এই সম্মান দেওয়ার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বিএনপিকে জয়পুরহাট -২ আসনের নির্যাতিত নিপিড়ীত, মজলুম ও অবহেলিত সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

​ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আব্দুল বারী সাহেব একজন দক্ষ ও অভিজ্ঞ মানুষ। তাঁর মতো একজন ব্যক্তিকে মন্ত্রিসভায় রাখা হলে কেবল জয়পুরহাট নয়, পুরো দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তাঁর এই সাফল্যে গর্বিত।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ

জয়পুরহাট-২ আসনে বড় চমক ‘ সাবেক ডিসি আব্দুল বারী’: মন্ত্রিসভায় স্থান পাওয়ায় আনন্দে ভাসছে এলাকা

আপডেট টাইম : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬