ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

মির্জাগঞ্জে ৪৩ টি ভোটকেন্দ্রের ২১টিই ঝুঁকিপূর্ণ, কঠোর অবস্থানে প্রশাসন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি-
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৯২৬ ও মহিলা ভোটার ৫৯ হাজার ৫৮০ জন। আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ উপজেলায় মোট ৪৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২১ টি ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন উপজেলা নির্বাচন অফিস। তবে সবকটি ভোটকেন্দ্রই ডিজিটাল সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানান তাঁরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী আগামী ১২ ই ফেব্রুয়ারি মির্জাগঞ্জ উপজেলায় ৪৩ টি কেন্দ্রে মোট ২৪২ টি কক্ষে নাগরিকদের ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যেই কেন্দ্রগুলোকে ভোট গ্রহণের উপযোগী করার সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে প্রশাসন দিনরাত কাজ করছে। অবৈধ অস্ত্র-উদ্ধার ও উপজেলার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সকল ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনের দিন শতভাগ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে আনসার ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব , বিজিবি, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, আর্মড পুলিশ ব্যাটালিয়ান সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করবে।

মির্জাগঞ্জ উপজেলাটি পটুয়াখালী-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। যা পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত। এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুরুর দিকে ছয়জন প্রার্থী থাকলেও বর্তমানে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যারা হলেন- জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে আলতাফ হোসেন চৌধুরী, ১১ দলীয় জোট মনোনীত এবি পার্টির ঈগল মার্কার প্রার্থী আব্দুল ওহাব মিনার , ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারী (ফিরোজ আলম) ও গণতান্ত্রিক বামজোট মনোনীত জাসদের জীপগাড়ি মার্কার প্রার্থী গৌতম চন্দ্র শীল, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান,

এছাড়া গণঅধিকার পরিষদের শহিদুল ইসলাম ফাহিম বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মলিহা খানম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তাছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

মির্জাগঞ্জে ৪৩ টি ভোটকেন্দ্রের ২১টিই ঝুঁকিপূর্ণ, কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট টাইম : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬