ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

অর্থ আত্মসাতের দায়ে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সোহেল পারভেজ,কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া। মামলার অপর দুই আসামি হলেন, পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। সোমবার (৯ জানুয়ারি) মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোন রেজুলেশন না করে অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরের দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন (হিসাব নম্বর: ২৪৭৪/)। এছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি হতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোন রেজুলেশন না করে আবেদনকারীদের থেকে বিল্ডিং এর প্লান অনুমোদন করতে সরকারি ফি এর অতিরিক্ত হিসেবে টাকা আদায় করেন। পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করেন। এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে তা বিভিন্নভাবে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, এভাবে প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ জড়িত।

প্রসঙ্গত আনোয়ার আলী একাধিক বার কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের সময়ও তিনি কুষ্টিয়া পৌরসভার মেয়র ছিলেন। পরে তাকে অপসারণ করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

অর্থ আত্মসাতের দায়ে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ১২:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬