ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

জয়পুরহাটে রাতের আঁধারে শিক্ষক পরিবারের দুইটি গরু চুরি

হানিফ সরদার, জয়পুরহাট প্রতিনিধি-
জয়পুরহাটের ক্ষেতলালে এক স্কুলশিক্ষকের গোয়ালঘর থেকে মূল্যবান দুটি গাভী চুরি হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের ছোটতারা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
​ভুক্তভোগী শিক্ষক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি ৬টি গরু গোয়ালঘরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা সীমানা প্রাচীর মই দিয়ে টপকে ভেতরে ঢোকে এবং মেইন দরজার তালা ভেঙে বিদেশি ক্রস জাতের দুটি গাভী চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে জেগে দেখি গোয়ালে গরু নাই। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
​একই রাতে ওই গ্রামের জহুরুল নামে আরেকজনের বাড়িতেও সিঁদ কেটে চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে গোয়ালঘরে গরু না থাকায় চোরের দল সফল হতে পারেনি। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, এলাকায় গরু চুরির ঘটনা দিন দিন বাড়ছে।

​ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গরু দুটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

জয়পুরহাটে রাতের আঁধারে শিক্ষক পরিবারের দুইটি গরু চুরি

আপডেট টাইম : ১২:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬