ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ঝালকাঠিতে ৬৫ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক

এইচ এম আব্দুল কুদ্দুস,ঝালকাঠি প্রতিনিধি |
ঝালকাঠির নলছিটিতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসরুল গাডি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত নাসরুল মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিরের নেতৃত্বে পুলিশের একটি দল বৈশাখিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে নাসরুল গাডিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিকে মোল্লারহাট তদন্ত কেন্দ্র থেকে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

ঝালকাঠিতে ৬৫ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক

আপডেট টাইম : ০১:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬