ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বান্দরবানে পাহাড়ি সংগঠনের পরিচয়ে চাঁদা দাবি; চেকপোস্টে আটক

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
নেসলে কোম্পানির ডেলিভারিম্যানের কাছ থেকে ২০ হাজার টাকা দাবির অভিযোগ; সেনা ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় প্রাণে রক্ষা বান্দরবান (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বান্দরবান সদরে পাহাড়ি সশস্ত্র সংগঠনের পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে মোঃ আরাফাত (ওরফে মালেক) নামের এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশে হস্তান্তরের প্রক্রিয়ার সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বান্দরবান সদর ট্রাফিক মোড়ে সড়ক নেসলে কোম্পানির ডেলিভারিম্যান মোঃ তারেক ইসলামের গতিরোধ করেন আরাফাত। তিনি নিজেকে পাহাড়ি সশস্ত্র সংগঠন ‘ইউপিডিএফ (গণতান্ত্রিক)’-এর সদস্য পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী তারেক ইসলাম ও তার সহযোগীরা তাদের ব্যবহৃত হাইচ গাড়ি নিয়ে দ্রুত বান্দরবান বাজার এলাকা ত্যাগ করেন। তাদের কাছে বড় অংকের নগদ টাকা থাকায় নিরাপত্তার স্বার্থে তারা রেইচা আর্মি চেকপোস্ট-এ আশ্রয় নেন এবং অভিযোগ জানান।

পরে সদর থানার পুলিশের সহায়তায় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
একই দিন রাত ১১টার দিকে অভিযুক্ত আরাফাত রেইচা বাজার থেকে বান্দরবান সদরে যাওয়ার পথে রেইচা চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য আটক হন। তল্লাশিকালে তার কাছ থেকে একটি বাটন ফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি  মাহিন্দ্রা গাড়ি (নম্বর: B.L 76) জব্দ করা হয়।

পরবর্তীতে তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি কৌশলে একটি কক্ষের দরজা বন্ধ করে দেন। জানালার পর্দা ব্যবহার করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।

তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্তের মোঃ আরাফাত, পিতা: রবিউল ইসলাম
ঠিকানা: মুসলিমপাড়া, কুহাং ইউনিয়ন, বান্দরবান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

সদর থানা ভারপ্রাপ্ত ওসি বলেন, সে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য কি না তা যাচাই করা হচ্ছে। তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সে সদর থানা হেফাজতে রয়েছে।

অভিযুক্ত ব্যক্তি বাঙালি হওয়া সত্ত্বেও পাহাড়ি সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

বান্দরবানে পাহাড়ি সংগঠনের পরিচয়ে চাঁদা দাবি; চেকপোস্টে আটক

আপডেট টাইম : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬